সংবাদ শিরোনামঃ
মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আমানত উল্যাহ ভূঁইয়া আমান।।
- আপডেট সময় : ০৭:১৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে উপজেলার বিপুলাসার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে র্যালিটি বিপুলাসার বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারস্থ চৌরাস্তা মোড়ে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল বাতেন।










