ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিস্তব্ধ আর যানজট মুক্ত শান্ত পরিবেশ মনোহরগঞ্জের জনবহুল বেশ কিছু বাজার ও বাণিজ্য কেন্দ্র।

আমানত উল্লাহ ভূইয়া লিংকন
  • আপডেট সময় : ০১:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৫০২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ মনোহরগঞ্জের পরিবেশ অন্যদিনের চেয়ে কিছুটা ভিন্ন। চিরচেনা যানজট নেই, নেই বাজারের সেই পরিচিত কোলাহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোটা উপজেলায় বিরাজ করছে এক অনন্য নিরবতা।

ভোটের বিশেষ দিনে উপজেলার প্রধান প্রধান বাজার—মনোহরগঞ্জ বাজার, নাথেরপেটুয়া ও লক্ষণপুরসহ ছোট-বড় সব ব্যবসায়িক কেন্দ্রগুলো আজ সম্পূর্ণ বন্ধ। নিত্যপ্রয়োজনীয় ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাটের ঝাঁপ নামানো। যান্ত্রিক যানবাহনের শব্দ নেই বললেই চলে; মাঝেমধ্যে কেবল নির্বাচনী দায়িত্ব পালন করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বা নির্বাচন কমিশনের স্টিকার লাগানো প্রেসের গাড়িগুলো নিরবতা ভেঙে চলে যাচ্ছে।

বাজারের নিরবতার ঠিক উল্টো চিত্র দেখা গেছে, ভোটকেন্দ্রগুলোতে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্থাপিত কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি বিশেষভাবে চোখে পড়ার মতো। প্রথমবার ভোট দিতে আসা এক তরুণ ভোটার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন”চারিদিকে এমন শান্ত পরিবেশ আগে দেখিনি। দোকানপাট বন্ধ থাকায় কোনো হইচই নেই, সবাই মিলে উৎসবের মতো ভোট দিতে আসছি।”

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে কাজ করছে পুলিশ, র‍্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারে সিল মারছেন। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং পরিবেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিস্তব্ধ আর যানজট মুক্ত শান্ত পরিবেশ মনোহরগঞ্জের জনবহুল বেশ কিছু বাজার ও বাণিজ্য কেন্দ্র।

আপডেট সময় : ০১:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬