মনোহরগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ৭৫৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির জন্য কর্মীসভা করেছে নাথেরপটুয়া ইউনিয়ন বিএনপি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাথেরপটুয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক জনাব সরোয়ার জাহান ভূঁইয়া দোলনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল কালাম বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা রূপরেখা আমাদের পথ নির্দেশনা। এই লক্ষ্য অর্জনে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও সক্রিয় হতে হবে।”
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে আরও বলেন, বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।
কর্মীসভায় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।











