ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নাথেরপেটুয়া মডেল স্কুল কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। নাথেরপেটুয়ায় বৈশাখী মেলা পুনরায় আয়োজনের সম্ভাবনা: স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা নীরব হৃদয়ের আত্মিক জাগরণ হায় এ বিচ্ছেদ কতই না কঠিন।  নাথেরপেটুয়া শামসুল মাদ্রাসা সারাদেশে মেধা তালিকায় ৩১ ও ৫৪ তম স্থান লাভ করে আবারও শীর্ষে ঈদের আগমনী বার্তা। পবিত্র মাহে রমজান: আত্মশুদ্ধি, ত্যাগ ও বদরের চেতনা মাহে রমাদান, আত্নগঠনের সুবর্ণ সুযোগ। ডজনখানেক নেতাকর্মীর দলত্যাগ ও অসংখ্য নেতাকর্মীর অনাস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ম্যান্ডেট, নতুন পথচলা,বিএনপির কাছে জনআকাঙ্ক্ষা ও আগামীর বাংলাদেশ

নাথেরপেটুয়ার পরানপুর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সালিশ বৈঠক

নাথের পেটুয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১১৩০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাথেরপেটুয়ার পরানপুর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষককে লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে মাদ্রাসা ভবনে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরানপুরের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জহিরুল হক ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ড, কুমিল্লা জেলা, হেফাজতে ইসলাম বাংলাদেশ মনোহরগঞ্জ শাখা, ইত্তেহাদুল উম্মাহ ওলামা পরিষদ নাথেরপেটুয়া ও কাওমি মাদ্রাসা সংগঠন সহ বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

প্রথমে বৈঠক শান্তিপূর্ণভাবে শুরু হলেও মাঝপথে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দফা উত্তেজনার পর অবশেষে মাগরিব নামাজের পর সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করেন সভাপতি জহিরুল হক ভূঁইয়া।

ঘোষিত সিদ্ধান্তসমূহ মুক্তশব্দকে ইত্তেহাদুল উম্মাহ্ ওলামা পরিষদ নাথেরপেটুয়ার সাধারণ সম্পাদক, হাফেজ মুফতি নজরুল ইসলাম জানান

ঘোষিত সিদ্ধান্ত হল…

1. অভিযুক্ত ফরিদের সন্তান আর উক্ত মাদ্রাসায় পড়াশোনা করতে পারবে না।

2. ফরিদের ভাই মমিন, যিনি ঘটনায় প্রত্যক্ষভাবে যুক্ত থেকে প্রধান শিক্ষককে জবাবদিহিতা করেছেন, তার ছেলে আপাতত মাদ্রাসায় পড়তে পারবে। তবে ভবিষ্যতে কোনো ধরনের বিশৃঙ্খলায় সম্পৃক্ত হলে তাকেও বহিষ্কার করা হবে।

3. পরানপুরের জনাব খলিল ভূঁইয়ার চার সন্তান যদি আগামীতে সমাজ বা মাদ্রাসা সংশ্লিষ্ট কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়ায়, তবে তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে লিখিতভাবে ইষ্টাম তৈরি করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত ফরিদ তার ভাই মমিনসহ সংশ্লিষ্ট রা বৈঠক শেষ পর্যায়ে, মাদ্রাসা কর্তৃপক্ষ ও হেনস্তা করা শিক্ষক মাওলানা আতাউল্লাহ সাহেবের পায়ে পড়ে প্রকাশ্যে ক্ষমা চান

বৈঠক শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাথেরপেটুয়ার পরানপুর নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সালিশ বৈঠক

আপডেট সময় : ০৯:১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫