অধ্যাপক সাঈদুর রহমানকে মাদরাসার ছাত্র-ছাত্রী ফোরামের সংবর্ধনা।
- আপডেট সময় : ০৯:২৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ৭৭১ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যাপক মো.সাঈদুর রহমান উপজেলার নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্ণিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় (লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার) সাবেক ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার লক্ষণপুর মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মো.সাঈদুর রহমান।
সংগঠনের আহবায়ক ইশতিয়াক আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মনজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরাম উদ্যোক্তা শহিদুল ইসলাম,লক্ষণপুর মাদরাসার সিনিয়র শিক্ষক ফিরোজ আলম, প্রভাষক আবুল কালাম আজাদ, সংগঠনের সদস্য আতিকুর রহমান,সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জসিম উদ্দিন, শহিদুল ইসলাম, আহসান উল্লাহ, আবদুল বাছিত,মাহবুবুর রহমান,জোবায়ের প্রমুখ।
বক্তাগণ বলেন -শিক্ষক জাতির দর্পন।একজন আদর্শিক শিক্ষক সমাজ ও রাস্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে আদর্শ সমাজ বিনির্মানে ভূমিকা রাখতে পারেন।
পরে সংবর্ধিত অতিথি নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মো.সাঈদুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক ছাত্র-ছাত্রী ফোরামের নেতৃবৃন্দ।











