ব্র্যাকের উদ্যোগে ২৪ হাজার মৎস্য পোনা বিতরণ
- আপডেট সময় : ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির ক্রেডিট প্লাস কার্যক্রমের আওতায় চাঁদপুর-৩ অঞ্চলের নাথেরপেটুয়া এরিয়ার লক্ষণপুর শাখায় ২৪ জন সদস্যের মাঝে ২৪ হাজার উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে সদস্যদের মাছ চাষে উদ্বুদ্ধ করতে এবং পুষ্টি নিরাপত্তা ও আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে এ সহায়তা প্রদান করা হয়। পোনা বিতরণের আগে সদস্যদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, পুকুর ব্যবস্থাপনা, খাদ্য প্রয়োগ ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া এরিয়ার সিনিয়র এরিয়া ম্যানেজার মো. জানে আলম, এলাকা ব্যবস্থাপক আয়েশা আক্তার, শাখা ব্যবস্থাপক মো. হামিম হোসেন এবং শিল্পী আক্তার।

বক্তারা বলেন, সঠিক পরিচর্যার মাধ্যমে মাছ চাষ প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।







