ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একা থাকো, নিজেকে চিনো—জীবন বদলাও

সাহিত্য প্রতিবেদন
  • আপডেট সময় : ১২:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৮৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একা থাকো।
এই একাকীত্বকে ভয় পেয়ো না।
কারণ একা থাকা মানেই হারিয়ে যাওয়া নয়,বরং নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে শক্তিশালী সময়।
যখন চারপাশে কেউ থাকে না, তখন মুখোশ পরার দরকার পড়ে না।
তখন তুমি আর কারও প্রত্যাশা নও, কারও সন্তুষ্টির হিসাব নও,তখন তুমি কেবল তুমি।
নিজের মতো করে শ্বাস নেওয়া যায়, নিজের মতো করে ভাবা যায়।
কাউকে খুশি করার তাড়া নেই, কাউকে প্রমাণ করার দায়ও নেই।
সেই নীরব মুহূর্তে তুমি মুখোমুখি হও তোমার ভেতরের সত্যের সঙ্গে।
জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনো ভিড়ের মধ্যে জন্ম নেয় না।
সেগুলো জন্ম নেয় নিঃশব্দ রাতের গভীরে,যখন চারদিক নিস্তব্ধ, আর তুমি একা বসে নিজের চিন্তার সঙ্গে লড়াই করো।
নিজের ভুলগুলোকে স্বীকার করার সাহস সেখানেই জন্মায়।
আর সেই সাহসই মানুষকে বদলে দেয়।
একাকীত্ব মানুষকে নিজের সঙ্গে কথা বলতে শেখায়।
আর যে নিজের সঙ্গে কথা বলতে পারে,
সে নিজের দুর্বলতাকে চিনতে পারে,
আবার সেই দুর্বলতার আড়ালেই খুঁজে পায় নিজের শক্তি।
একা থাকা মানে নিজের ব্যর্থতাগুলোকে চোখে চোখ রেখে দেখা যেগুলো তুমি সবার সামনে হাসি দিয়ে ঢেকে রাখো,
কিন্তু একা হলে আর লুকানো যায় না।
একাকীত্বে মনে পড়ে যায় সেই দিনগুলো,
যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে।
মনে পড়ে যায় সেই মানুষগুলোর কথা,
যারা তোমাকে ছোট ভেবেছিল,
যারা বিশ্বাস করেনি তোমার স্বপ্নে।
এই স্মৃতিগুলো বুকের ভেতর ব্যথা হয়ে জমে ওঠে,
চাপা কান্না নিঃশব্দে ভিজিয়ে দেয় চোখ।
কিন্তু মনে রেখো এই কষ্টই তোমাকে ভেঙে দেয় না,
এই কষ্টই তোমাকে গড়ে তোলে।
একা থাকার এই সময়টাই তোমাকে শেখায় নিজের ওপর ভরসা করতে,
নিজের পাশে দাঁড়াতে,
আর নিজের জীবনটা নিজে বদলাতে।
তাই একা থাকো,নিজেকে চিনো।
এই নীরবতার ভেতর থেকেই
একদিন নতুন তুমি জন্ম নেবে
আর তখন জীবন বদলে যাবে।

জোবায়ের হোসেন আরাফাত
শিক্ষার্থীঃ আলিম প্রথম বর্ষ, নাথেরপেটুয়া
ফাযিল ডিগ্রি মাদ্রাসা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একা থাকো, নিজেকে চিনো—জীবন বদলাও

আপডেট সময় : ১২:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬