লক্ষণপুরে ভাড়া নিয়ে দ্বন্দ্ব, সহপাঠীর হাতে সহপাঠী খুন।
- আপডেট সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১৫৯ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুরে তুচ্ছ অটোরিকশা ভাড়া নিয়ে দুই সহপাঠীর মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক বন্ধু অপর বন্ধুর হাতে খুন হয়। ঘটনাটি এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সারাদিন রাজমিস্ত্রির কাজ শেষে দুই বন্ধু অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। গাড়ি ভাড়া বাবদ মাত্র ৪০ টাকা নিয়ে ফরহাদ ও মাহফুজের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ক্ষুব্ধ হয়ে মাহফুজ হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে ফরহাদের পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ফরহাদ কে হসপিটালে নেওয়ার পথে মারা যায়।
নিহত ফরহাদ লক্ষণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অভিযুক্ত মাহফুজ একই উপজেলার সাইকচাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। নিহত-অভিযুক্ত উভয়ে বেশ কিছুদিন ধরে একসাথে সাইটে কাজ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর নিহত ফরহাদের স্বজনরা ক্ষোভে অভিযুক্ত মাহফুজের কাকার দোকানে ভাঙচুর চালান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় সেনাবাহিনী অভিযুক্ত মাহফুজসহ তার এক চাচাকে আটক করে থানায় সোপর্দ করে।
সেনাবাহিনী লক্ষনপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন

এ ঘটনায় পুরো লক্ষণপুর এলাকায় শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে।










