ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার আবিদ ডাকসু ভিপি পদে ছাত্রদলের প্রার্থী

নিজস্ব প্রতিবেদন
  • আপডেট সময় : ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ৯৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ওই ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন কুমিল্লার মুরাদনগরের তরুণ আবিদুল ইসলাম খান আবিদ।

আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের নানা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন-পরবর্তী সময় থেকে ছাত্ররাজনীতিতে তাঁর সক্রিয়তা নতুন মাত্রা পায়।

ছাত্রদলের ঘোষিত প্যানেলে ভিপি পদে আবিদ ছাড়াও জিএস পদে শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়েদের নাম ঘোষণা করা হয়েছে। অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল প্রকাশ করা হয়।

আবিদের পারিবারিক শেকড় কুমিল্লার মুরাদনগরে। স্থানীয়ভাবে তিনি বাখরনগর গ্রামের সন্তান হিসেবে পরিচিত। শৈশব ও বেড়ে ওঠা কুমিল্লাতেই, পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরিবারের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের সাথেও তিনি যুক্ত।

ছাত্রদলের তরুণ এই প্রার্থী কুমিল্লার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই গর্বের প্রতীক হয়ে উঠেছেন। ডাকসুর মতো ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ নির্বাচনে কুমিল্লার সন্তান ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন—এটি জেলার শিক্ষার্থীদের জন্য বড় একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লার আবিদ ডাকসু ভিপি পদে ছাত্রদলের প্রার্থী

আপডেট সময় : ০৯:২৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫