ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ঝুঁকিপূর্ণ সেতুতে আতঙ্কিত শিক্ষার্থীরা: নাথেরপেটুয়ায় দ্রুত মেরামতের দাবি নাথেরপেটুয়ায় আবারও দুর্ঘটনা। নাথেরপেটুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব পদ থেকে মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে অব্যাহতি, এলাকাজুড়ে চাঞ্চল্য সরসপুর ব্রিজের কাজ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ, বর্ষার আগে দ্রুত কাজ শেষের দাবি এলাকাবাসীর। নাথেরপেটুয়ায় এসএসসি ও দাখিল ২০২৬ পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন ইউনিয়ন ছাত্রদল নাথেরপেটুয়া আল আজহার ইসলামীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়  নাথেরপেটুয়া মডেল স্কুল কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। নাথেরপেটুয়ায় বৈশাখী মেলা পুনরায় আয়োজনের সম্ভাবনা: স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা নীরব হৃদয়ের আত্মিক জাগরণ

সরসপুর ব্রিজের কাজ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ, বর্ষার আগে দ্রুত কাজ শেষের দাবি এলাকাবাসীর।

আরিফুল ইসলাম মাহফুজ
  • আপডেট সময় : ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোহরগঞ্জ উপজেলার ২ নং সরসপুর ইউনিয়নের সরসপুর এলাকায় নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ ব্রিজের কাজ দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। ব্রিজের পুরনো অংশ ভেঙে ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ অন্তত তিন থেকে চার গ্রামের হাজারো মানুষ চলাচল করেন। ব্রিজ ভেঙে দেওয়ার পর বর্তমানে অস্থায়ী ডাইভারশন রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে একাধিক অটোরিকশা, রিকশা ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে।

এলাকাবাসী জানান, সামনে বর্ষা মৌসুম আসছে। বৃষ্টি শুরু হলে ডাইভারশন রাস্তা আরও চলাচল অনুপযোগী হয়ে পড়বে। তখন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যাবে। বর্তমানে সামান্য বৃষ্টিতেই কাদা ও পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে।

গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে ব্রিজ ভেঙে রেখে কাজ বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত কাজ শেষ না হলে পুরো অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ এবং মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের উচিত এই জনদুর্ভোগ দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া।
সরসপুর, দক্ষিণপাড়া ও আশপাশের গ্রামের মানুষ এখন একটি দাবিতেই একতাবদ্ধ,বর্ষার আগেই সরসপুর ব্রিজের কাজ সম্পূর্ণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

আজ বুধবার স্থানীয় এলাকাবাসী, স্থানীয় যুবদল নেতা আরিফ সিকদার, ছাত্রদল নেতা মাসুদুর রহমান মারুফ ও আরিফুর রহমান সহ অন্যান্যদের নেতৃত্বে এক ভিডিও বার্তায় গ্রামবাসীরা চরম দুর্ভোগের কথা বলে স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কাজটি সম্পন্ন করার জন্য বিশেষ অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সরসপুর ব্রিজের কাজ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ, বর্ষার আগে দ্রুত কাজ শেষের দাবি এলাকাবাসীর।

আপডেট সময় : ০৪:৫৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬