- আপডেট সময় : ০৭:৪৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

জনাব সামিরা আজিম দোলার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া পোস্ট সরাসরি নিচে উল্লেখ করা হলো।
বিসমিল্লাহির রহমানির রাহিম,
আসসালামু আলাইকুম। প্রথমেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। দেশ ও জাতির সেবায় আপনাদের যাত্রা সফল হোক।
আমি, সামিরা আজিম দোলা, দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত এবং শিরোধার্য। দল হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে, যা আমি সানন্দে গ্রহণ করছি। মনোনয়ন না পাওয়াতে সাময়িকভাবে কিছুটা মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বিন্দুমাত্র হতাশ নই। কারণ আমি বিশ্বাস করি, মহান আল্লাহ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন এবং তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী।
আমার নির্বাচনী এলাকার সকল শুভাকাঙ্ক্ষী, প্রাণপ্রিয় নেতাকর্মী এবং আত্মীয়-স্বজন—আপনারা যারা এই দীর্ঘ সময়ে আমাকে সমর্থন দিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, তাদের প্রতি আমি চিরঋণী। আপনারা কেউ হতাশ হবেন না। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া আমার আগামীর পথচলার শক্তি হয়ে থাকবে।
আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
আল্লাহ হাফেজ।









