শহীদ আনোয়ার হোসাইনের ১২তম শাহাদাত বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৭:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ৬৫২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৮৮তম শহীদ আনোয়ার হোসাইনের ১২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে নাথের পেটুয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শহীদ আনোয়ার হোসাইনের কর্মময় জীবন, তার আদর্শ ও সমাজে তার রেখে যাওয়া ইতিবাচক ভূমিকা তুলে ধরেন বক্তারা। তারা বলেন, আনোয়ারের শৃঙ্খলা, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতিঃ হাফেজ মাজহারুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতিঃ জনাব মহিউদ্দিন রনি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলার ছাত্রশিবিরের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম চৌধুরী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ, জয়নাল আবেদীন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, কুমিল্লা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জনাব আব্দুল্লাহ আল নোমান,জেলা দক্ষিণের অর্থ সম্পাদক জনাব ইব্রাহিম ভূঁইয়া আজাদ, দা’ওয়া সম্পাদক সাফায়েত উল্লাহ, প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলা পূর্ব সভাপতি জনাব রবিউল হোসেন, এবং সদর সভাপতি মীর হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নাথের পেটুয়া ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা আব্দুল গোফরান, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব সেক্রেটারি জুবায়ের হোসেন, সদর সেক্রেটারি আব্দুল্লাহ্ আল নোমান ও শহীদ আনোয়ারের সম্মানিত পিতা জনাব আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনার পর শহীদ আনোয়ার হোসাইনসহ সব শহীদদের রূহের মাগফিরাত, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল স্মরণ, শ্রদ্ধা ও আত্মত্যাগের চেতনায় ভরপুর।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালিত হয়েছে, যা শহীদদের আদর্শ এবং মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।








