লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন
- আপডেট সময় : ০৭:০০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৮৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর)সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সংস্থাপণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
এসময় তিনি বলেন -শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তবে এক্ষেত্রে অবশ্যই শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে আদর্শিক ও দেশ প্রেম লালনের মানুষিক সম্পন্ন করে তৈরি করতে হবে।
তিনি বলেন -লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসাটি একটি স্বনামধন্য ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠানে রূপায়িত হওয়ার সম্ভাবনা তৈরি করতে হবে। পরে তিনি মাদরাসার নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সভার সভাপতি লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার নবগঠিত গভর্ণিং বডির সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো. মামুনুর রশিদ বলেন-দায়িত্ব মহান আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা মুসলমান হিসাবে এটা সবসময় বিশ্বাস করি। আপনারা সকলের মতামত ও সহযোগীতার মাধ্যমে সভাপতি নির্বাচিত করেছেন।আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন-আপনারা যারা ফাযিল মাদরাসার গভর্ণিং বডির দায়িত্বের মনোনীত হয়েছেন,এখন থেকে সকল সময় মানবিক ও আদর্শিক ভাবে দায়িত্ব পালন করবেন।আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা মাদরাসাটিকে একটি মডেল মাদরাসায় পরিণত করতে বদ্ধ পরিকর। এক্ষেত্রে আপনারা মাদরাসার শিক্ষা ও শৃঙ্খলা ফিরাতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো.ছানা উল্লাহ বশারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাদরাসার নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য মো.আবুল কালাম আজাদ,বিদ্যুৎসাহী সদস্য হাফেজ মোহাম্মদ নূরুন্নবী,দাতা সদস্য মো.মোবারক হোসেন, বিদ্যুৎসাহী সদস্য মো.আজিম উল্লাহ মজুমদার, মো.ফয়েজ আহমেদ, অভিভাবক সদস্য মো.ইউনুস মিয়া, মো.ইলিয়াস মিয়া,মো.শহিদ উল্লাহ,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো.সাঈদুর রহমান,সহকারী অধ্যাপক আবদুল কাদের,সহকারী শিক্ষক শাহজালাল ভূইয়া প্রমুখ।
লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের শুরুতে আগত সম্মানিত অতিথি ও নবগঠিত কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নবগঠিত কমিটির দাতা সদস্য মো.মোবারক হোসেনকে সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।
পরে নবগঠিত কমিটির সভাপতি ও সকল সদস্যগণ মাদরাসার শিক্ষার মান ও শৃঙ্খলা নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা নবগঠিত গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মো.মামুনুর রশিদ বলেন -লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসাটি বৃহত্তর অঞ্চলের জন্য একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।১৯৫৬সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনাম ও শৃঙ্খলার সাথে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
তিনি বলেন – মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত আসতে যাদের অবদান রয়েছে, আমি নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আজ খুব বেশি কথা নয়,শুধু এটুকু বলবোনা -অতীতের সকল সফলতাকে অনুসরণ ও ব্যর্থতা গুলোকে মুছে আগামী দিনে আমরা সকলে সম্মিলিত ভাবে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষা, শৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করবো।










