ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
নাথেরপেটুয়া মডেল স্কুল কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। নাথেরপেটুয়ায় বৈশাখী মেলা পুনরায় আয়োজনের সম্ভাবনা: স্থানীয়দের আগ্রহ ও প্রত্যাশা নীরব হৃদয়ের আত্মিক জাগরণ হায় এ বিচ্ছেদ কতই না কঠিন।  নাথেরপেটুয়া শামসুল মাদ্রাসা সারাদেশে মেধা তালিকায় ৩১ ও ৫৪ তম স্থান লাভ করে আবারও শীর্ষে ঈদের আগমনী বার্তা। পবিত্র মাহে রমজান: আত্মশুদ্ধি, ত্যাগ ও বদরের চেতনা মাহে রমাদান, আত্নগঠনের সুবর্ণ সুযোগ। ডজনখানেক নেতাকর্মীর দলত্যাগ ও অসংখ্য নেতাকর্মীর অনাস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ম্যান্ডেট, নতুন পথচলা,বিএনপির কাছে জনআকাঙ্ক্ষা ও আগামীর বাংলাদেশ

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা দক্ষিণে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রসমাবেশ।

ডেস্কট রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৭৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে বিশাল ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশ সফল করতে ইতোমধ্যেই কুমিল্লা জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ব্যাপক তোড়জোড় শুরু করেছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমদ। এছাড়াও কুমিল্লা জেলা দক্ষিণসহ আশেপাশের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

কুমিল্লা জেলা দক্ষিণ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সালাহুদ্দিন শিহাব এর নেতৃত্বে বর্তমানে সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করতে কাজ করছেন। তারা ইতিমধ্যেই ইউনিট পর্যায়ে ছাত্রদের নিয়ে সভা-সেমিনার, প্রচারাভিযান এবং জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন।

সমাবেশকে কেন্দ্র করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের দাবিসমূহ স্পষ্টভাবে উপস্থাপন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমাজে ন্যায়, সমতা ও নৈতিকতার পরিবেশ নিশ্চিত করা।

শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার এনে ইসলামি মূল্যবোধভিত্তিক মানবিক নেতৃত্ব তৈরির পথ সুগম করা।

ছাত্রসমাজের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ।

নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী, ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪ বছরের ইতিহাস ছাত্রসমাজের দাবি-দাওয়া ও অধিকার আদায়ের সংগ্রামেরই প্রতিচ্ছবি। তাই এই প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্রসমাবেশ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী দিনের ছাত্র রাজনীতি, শিক্ষা সংস্কার, এবং ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আয়োজকরা আশা করছেন, এদিন কুমিল্লা দক্ষিণে হাজারো ছাত্র-তরুণের সমাবেশ একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই সমাবেশ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

আদ্রা দক্ষিণ ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, ইনশাআল্লাহ আগামী ২১ আগস্ট দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহী লাকসামে, ছাত্র সমাবেশের মাধ্যমে ইতিহাস রচিত হবে,সমাবেশ বাস্তবায়নে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ তায়ালা সফল করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা দক্ষিণে ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রসমাবেশ।

আপডেট সময় : ০২:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫