মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া আল আজহার ইসলামীয়া দাখিল মাদ্রাসা ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক, জনাব জাকির হোসেন স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির:জনাব আব্দুল গোফরান ভূইয়া। শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক নুরুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তফা কামাল।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা নুরুন্নবী বলেন, “শিক্ষার্থীদেরকে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা ও আদর্শিক শিক্ষায়ও নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই তারা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে।”
বিশেষ অতিথি আব্দুল গফরান বলেন, “বর্তমান শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই তাদেরকে শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে।”

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।