।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রী মাদরাসার নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত হয়।
৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল করিম,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার নবগঠিত গভর্ণিং বডির সভাপতি ও সহকারী অধ্যাপক মো.সাঈদুর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ এবং সদস্য সচিব মাওলানা মো.হুজ্জাতুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদরাসার নবগঠিত কমিটির সহ সভাপতি আবুল কাশেম চৌধুরী,মাদরাসার সদ্য বিদায়ী গভর্ণিং বডির সভাপতি ও নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার নাজির আহমেদ চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, আবদুর রশিদ,একেএম ফজলুল হক,অভিভাবক সদস্য মো.আবদুল গোফরান ভূঁইয়া, মো.আবদুল গফুর, মো.মজিবুল হক,শিক্ষক প্রতিনিধি মো.মীর হোসেন, মো.ওমর ফারুক, মো.সামছুল আলম প্রমুখ।
এ সময় নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসার নবগঠিত গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক মো.সাঈদুর রহমান বলেন -নাথেরপেটুয়া ফাযিল ডিগ্রি মাদরাসা বৃহত্তর অঞ্চলের জন্য একটা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।১৯৩০সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনাম ও শৃঙ্খলার সাথে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।
তিনি বলেন -তিনি বলেন মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত আসতে যাদের অবদান রয়েছে, আমি নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা হুজ্জাতুল ইসলাম সাহেব নবগঠিত পরিচালনা পরিষদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,
মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সকলে একসাথে কাজ করব—এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার। পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যদের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও সুন্দর ও সফল করে তুলবে।